বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসা মাঠে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তেঁতুলিয়া মডেল থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, বীর মুক্তিযোদ্ধা বশির আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মরহুম ফজলুর রহমানের এক স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...