Logo Logo

নলছিটিতে আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে দোকানগুলোতে বিক্রির জন্য মজুদ রাখা বোতলজাত পেট্রোল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় বিকট শব্দে আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে।

পরে এলাকাবাসী নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...