বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের মধ্যে রয়েছেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর (হাতিগাড়া) এলাকার রজব আলী, স্বপন, মেরিনা, ইয়াকুব, বদি, আবদুর রশিদ, মঞ্জিল, মিলন, মোমিন, আরিফ, মনোয়ারা, মালেক ও সিরাজউদ্দৌলা জাম্বুসহ মোট ১৭টি পরিবারের সদস্যরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মৃত হযরত আলীর ছেলে শাহিন ওরফে রাজু, হামছায়াপুর এলাকার মৃত আফছার আলীর ছেলে আকবর ড্রাইভার এবং দহপাড়া এলাকার লাল মিয়ার ছেলে লিটন দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের পাঁয়তারা করছেন। দিনরাত বাজার কিংবা রাস্তাঘাটে তাঁদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন অভিযুক্ত ব্যক্তিরা।
ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ ১০ বছর আগে বৈধভাবে মোট ৫৫ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ করেই অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের বলে দাবি করতে শুরু করেন এবং উচ্ছেদের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহিন ওরফে রাজু বলেন, জমির কাগজপত্র তাঁদের সব ঠিক আছে; কিন্তু তাঁরাই জোরজবরদস্তি করে দখল করে আছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...