Logo Logo

শুইয়ে পড়েছে আমন ফসল' ক্ষতির শংকায় কৃষক "

বাকেরগঞ্জে বৈরী আবহাওয়ায় আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিন ধরে বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে বাকেরগঞ্জে কৃষকের আমন ধানের ক্ষেত মাটির সাথে মিশে গেছে।


বিজ্ঞাপন


আর কিছু দিনের মধ্যেই কৃষকেরা তাদের এই আশার স্বপ্ন সোনালি ধান ঘরে তুলবে ঠিক এই মুহূর্তে বৈরী আবহাওয়ার প্রভাবে অপ্রত্যাশিত ক্ষতির আশংকায় প্রান্তিক কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাবে কাঁচা ধানের ক্ষেত মাটিতে শুইয়ে লন্ডভন্ড হয়ে পরে রয়েছে। ফলে মাটিতে শুইয়ে পড়া ধানের শীষ নষ্ট হয়ে চিটা হয়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে।

স্হানীয় কৃষকেরা জানান, আর মাত্র কয়েক দিন পরে পুরো দমে ধানকাটা শুরু হওয়ায় কথা ছিল। তাছাড়া এবার ধানের ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তুু শেষ সময়ে এসে বৃষ্টি ও বাতাসে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় চিন্তিত কৃষকেরা।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ঈসা জানান, চলতি আমন মৌসুমে ২২০০ (দুই হাজার দুই শত) হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবং আবহাওয়া অনুকুল থাকায় এ বছর আমন ধানের আশানুরুপ ফলনের আশা করা হয়েছিল। কিন্তুু হঠাৎ করে বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষতির হওয়ায় চিন্তায় ফেলেছে।

তিনি আরও বলেন, কিছু দিনের মধ্যেই আমন ধান পুরোপুরি পাকার সময় হয়ে উঠবে। ঠিক এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আশানুরূপ উৎপাদন ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...