Logo Logo

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান


Splash Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুটে গিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বক্তব্য দেন।

শুরুতেই তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।

এ সময় তিনি যারা এই বিচার দেখে যেতে পারেননি, সেই সব নিহত রোহিঙ্গাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. খলিলুর রহমান বলেন, আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।

তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে বলে আদালত প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

রায়কে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চার দফা সুস্পষ্ট আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...