বিজ্ঞাপন
মাছের বাজারে দামের উত্তাপ থেকে রক্ষা পেতে যারা ঠাই নিচ্ছেন মুরগি দোকানে, সেখানেও স্বস্তি নেই। নতুন করে দাম না বাড়লেও চড়া দামের কোনো হেরফের নেই। কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার জাতের মুরগি মিলছে ৩৭০ টাকা কেজিতে। সোনালি জাত ৩৩০ আর ব্রয়লার মুরগি জন্য দিতে হবে ১৮০ টাকা কেজি।
প্রায় দু'মাস পর কমতে শুরু করেছে ডিমের দাম। লাল ডিম ডজনে ১০ টাকা কমে মিলছে ১৪০ টাকায়। যদিও পাড়া-মহল্লার দোকানে এখনো ১৪৫ থেকে ১৫০ ডজন হাঁকা হচ্ছে।
খুব একটা বেচাকেনা নেই মাংসের দোকানে। যদিও অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের বাজার। এক কেজি গরুর মাংস মিলছে ৭৮০ টাকায়। আর খাসির মাংসের কেজি ১৩শ' টাকা।
এছাড়া, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে যে স্বস্তি এসেছিল তা বেশিদিন স্থায়ী হলো না। গত কয়দিন বৃষ্টিতে ফলন ভালো হলেও বৈরি আবহাওয়া আর পরিবহন জটিলতায় সেই সবজি রাজধানীতে আনতে বেগ পোহাতে হচ্ছে বিক্রেতাদের। এ কারণে জেলা পর্যায়ে দাম কমলেও রাজধানীতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা বাড়তিতে।
ক্রেতারা বলছেন, সবদিকে খরচ বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে, ছোট হচ্ছে বাজারের পরিমাণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...