Logo Logo

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ


Splash Image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের পৈতৃক বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,আন্দোলনকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাংচুর করে পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুইটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।

আন্দোলনকারীরা বাড়িতে প্রবেশ করার পর পর সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। এ কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাংচুর চালানো হয়েছে।

সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...