বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাড়িটিতে আগুন জ্বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বুধবার রাত দেড়টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। টহলরত পুলিশ সদস্যরা কক্ষের ভেতরে আগুন দেখতে পেয়ে কেয়ারটেকারের সহায়তায় তা নিভিয়ে ফেলেন।'
তিনি বলেন, 'নিরাপত্তাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, প্রায় ১৫ বছর ধরে ওই কক্ষে কেউ যাতায়াত করেন না। সেখানে পুরোনো কাঠের আসবাবপত্র রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে।'
পুলিশ জানায়, ভবনটির পূর্ব পাশের নিচতলায় অবস্থিত কক্ষটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে পুরোনো কাঠের আসবাবপত্র ও চেয়ারের ভাঙা অংশ রাখা ছিল। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে।
ওসি মোজাম্মেল হক আরও জানান, ভবনটিতে পালাক্রমে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের বিষয়টিও এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...