Logo Logo

নীলফামারীতে চাঁদনী সংঘের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Splash Image

নীলফামারীর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাঁদনী সংঘের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলার চাঁদের হাটে সংগঠনটির কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদনী সংঘের সভাপতি জাহেদুল হক।

সভায় বক্তারা বলেন, চাঁদনী সংঘ ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষা, সামাজিক ঐক্য, শৃঙ্খলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ৪৪ বছরের পথচলায় সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা বিকাশে অবদান রেখেছে।

সভাপতির বক্তব্যে জাহেদুল হক বলেন, চাঁদনী সংঘ শুধু একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নয়, এটি এলাকার মানুষের ঐক্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের ঐতিহ্য ধরে রেখে আগামী দিনেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এজন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বলেন, এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সংগঠনটি সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

অর্থ সম্পাদক সফিয়ার রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রমকে সুষ্ঠু ও গতিশীল রাখতে স্বচ্ছতা, জবাবদিহি এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের উপদেষ্টা পরিষদের উদ্যোগে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে মমিনুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং তৈয়ব আলী ও রফিকুল ইসলামকে কমিশনের সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে নির্বাচন কমিশন তাদের কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের ক্ষুদে শিল্পীরা গান পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...