Logo Logo

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ


Splash Image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর শিখা অনির্বানে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


শনিবার (২১ নভেম্বর) সকালে প্রথমে শিখা অনির্বানে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বানে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিন বাহিনীর পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে তিন বাহিনী, যা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পথকে ত্বরান্বিত করে। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক এ দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...