বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তাঁর ভাষায়, ‘এদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’ একই সঙ্গে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এদেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহ কাছে শেখ হাসিনাকে দেশে আসার জন্য চিঠিও যেন তেমনই এক নিদর্শন। মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদের প্রতিদিন হাজার হাজার মানুষ নামজ ও দান করতে আসে। শেষ করে শুক্রবার দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...