Logo Logo

নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।

ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়ায় তিনি সরকারের এই কর্মতৎপরতাকে সাধুবাদ জানান।

বৈঠকে মূলত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে চলমান নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতে পারস্পরিক সহায়তার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।

উক্ত বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...