বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে মধুখালী থানাধীন ব্রাহ্মণকান্দা বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জয়নাল মোল্লা মহাসড়ক পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী মিল্কভিটা বহনকারী একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-১২৩৪) দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর গাড়িটি পালানোর চেষ্টা করলে খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে কভার ভ্যানটি জব্দ করেন। তবে গাড়ির ড্রাইভার পালিয়ে যান ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...