বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রামু-মরিচ্যা সড়কে ধাওয়া করে একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করার পর এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
রামু থানা পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল যে একটি ডাম্প ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান মরিচ্যা থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শিকলঘাটা ব্রিজের দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সকাল সোয়া ৯টার দিকে একটি নম্বরবিহীন পিকআপ সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটিকে ধাওয়া করে।
একপর্যায়ে গাড়িটি রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামলে ৩-৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মো. হারুনকে তার হাতে থাকা একটি সাদা বস্তাসহ আটক করতে সক্ষম হয়। হারুন রামুর খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দরিয়ারদীঘি মন্ডলপাড়া এলাকার হোসেন আহমদের ছেলে।
আটককৃত ব্যক্তির হাতের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেটে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত নম্বরবিহীন পিকআপটিও জব্দ করে পুলিশ। অভিযানের সময় হারুনের অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...