সংসদের বিরোধদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই’ শিরোনামে প্রকাশিত ওই পোস্টে ড. শফিকুর রহমান বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন যে, ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরে বর্তমান সরকারি দল এবং বিরোধী শক্তি—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ভয়াবহ দমন-পীড়নের শিকার হয়েছে।
জামায়াত আমির তার পোস্টে স্পষ্ট করে বলেন, দেশবাসী আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না। যেখানে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার ইঙ্গিত দেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রধান শর্তই হলো সংবাদপত্রের অবাধ স্বাধীনতা। গণমাধ্যমকে তার আপন গতিতে চলতে দেওয়া এবং ভিন্নমতকে সম্মান জানানোই হওয়া উচিত আধুনিক রাজনীতির মূল ভিত্তি।
ড. শফিকুর রহমান তার বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন প্রতিহিংসা বা দমনের পথ পরিহার করে পরমতসহিষ্ণুতার চর্চা শুরু করা হয়। এই নতুন সংস্কৃতিই বাংলাদেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...