বিজ্ঞাপন
সুমাইয়া আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বাবা শফিকুল ইসলামও দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাসাস, যুবদল, কৃষকদলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এবারের সংসদে শেরপুর-জামালপুর অঞ্চল থেকে সংরক্ষিত আসনের প্রার্থী সুমাইয়া আলম ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কর্মীসমর্থকদের মাঝে তার ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। শেরপুর জেলা বিএনপির নেতা কর্মী ও বিভিন্ন পর্যায়ের মানুষের দাবি এই প্রার্থী সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করবেন এবং জেলা বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলবেন।
এবিষয়ে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মুক্তার বলেন, 'সুমাইয়া আপু বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছে তাই তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।'
রহিম আলী নামে এক রিকশাচালক বলেন, 'মেয়েটিকে আমি চিনি, ভালো পরিবারের সন্তান। ছোট থেকে রাজনীতির সাথে জড়িত আছে, এই মেয়ে সংসদে যাইতে পারলে গ্রামের নারীদের নিয়ে কাজ করবে।
এই প্রতিনিধিকে সুমাইয়া আলম বলেন, 'আমাদের শেরপুর জেলা একটি অবহেলিত অঞ্চল। ১৭ বছরে এখানে উন্নয়নের কোন ধারাবাহিকতা ছিল না। অতীতে আমাদের শেরপুরে নারীদের নিয়ে তেমন কোন কাজ করার সুযোগ হয়নি। আমি সুযোগ পেলে শেরপুরের পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করবো। আমার পড়াশোনা থেকে শুরু করে বেড়ে উঠা এই শেরপুরে, তাই আমি এই অঞ্চলের সমস্যা গুলো জানি। যদি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হতে পারি
এই সীমান্তবর্তী জেলার জনগণের কল্যান কাজ করবো।
তিনি আরো বলেন, 'আমাদের সীমান্তবর্তী পাহাড়ি এই অঞ্চলে নারীদের তেমন কর্মসংস্থান নেই, আমি সংসদে যেতে পারলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবো। বাল্যবিবাহ বন্ধ থেকে শুরু করে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবো।
সুমাইয়া আলম বলেন, 'বিগত স্বৈরাচার আমলে আমি রাজপথে থেকে আওয়ামী লীগের কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি ছোটবেলা থেকেই বিএনপি দলের সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ আমলে যখন বিএনপি পরিবারগুলো বঞ্চিত হচ্ছিল তখন বিবেকের তাড়নায় আমি রাজপথে নামি। যখন পুরুষ মানুষ বিএনপি করতে ভয় পেত তখন আমি নারী হিসেবে সামনের সারিতে থেকে লড়াই করেছি। দুর্দিনে যেহেতু দলের সব কর্মসূচিতে আমি অংশ নিয়েছি, হামলা মামলার স্বীকার হয়েছি। তাই দলের এই সময়ে আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। দুর্দিনে যেহেতু পাশে ছিলাম সুতরাং আমি ও আমার সমর্থক আশাবাদী দল আমাদের নিরাশ করবে না।'
শেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, স্বৈরাচার সরকারের সময় দলের দুর্দিনে সুমাইয়া আলম নারী নের্তৃত্ব দিয়েছে। আশা করি শেরপুর থেকে সংরক্ষিত নারী আসনে সুমাইয়া আলমের যোগ্যতা রয়েছে ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...