বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার সাধারণ ডায়েরি নং-৯৩০ এর ভিত্তিতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুলিশ লাইন্স মোড় ট্রাফিক বক্সের পাশে অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নড়াইল জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের রিফাত শেখ (১৭) নামের ওই কিশোরকে আটক করা হয়।
আটককৃত রিফাতের দেহ তল্লাশি করে তার জ্যাকেটের পকেট থেকে ৪টি স্বচ্ছ জিপার ব্যাগে মোড়ানো মোট ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সকাল ৬টা ১৫ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নড়াইল থেকে এসে গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। আইন অনুযায়ী সে ‘সংঘাতে জড়িত শিশু’ হিসেবে চিহ্নিত হলেও অপরাধের গুরুত্ব বিবেচনায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। সমাজ ধ্বংসকারী মাদকের এই বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...