বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
কল্যাণ সভার শুরুতে বিগত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলার সকল থানা ও ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। এছাড়া পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে জানুয়ারি/২৬ মাসে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। একই সাথে ঝিনাইদহ জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া ৩ জন পুলিশ সদস্য ও ১ জন সিভিল স্টাফকে সম্মাননা ও শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বকালে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসার ইনচার্জদের কড়া নির্দেশ দেন এবং মামলা তদন্ত ও আসামি গ্রেপ্তারের বিষয়ে গতি আনার পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. আবু সায়েম।
এছাড়াও সভায় সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আখতারুজ্জামান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. সোহানুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার ওসি এবং ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...