বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই অস্থায়ী বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। ডেইরি ও পোল্ট্রি অ্যাসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতির সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র থেকে সবাই বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে মানসম্মত দুধ, ডিম ও গরুর মাংস সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ব্যতীত এই বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত নিয়মিত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের কেন্দ্র থেকে পণ্যগুলো সংগ্রহ করা যাবে।
রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে এমন সুলভ মূল্যের বিক্রয় কেন্দ্র চালুর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
জেলা প্রশাসন জানিয়েছে, খাদ্য নিরাপত্তা ও আমিষের চাহিদা পূরণে এমন জনকল্যাণমূলক তদারকি অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...