Logo Logo

চাটখিলে অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতা মাহাবুব আলম সবুজের ইফতার সামগ্রী বিতরণ


Splash Image

পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ৪ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা মাহাবুব আলম সবুজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ও তার সহযোগীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।


বিজ্ঞাপন


বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। স্থানীয়দের ভাষ্য, অনেক পরিবারই রমজানে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে চাপে থাকেন। এ সহায়তা তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে।

এ সময় মাহাবুব আলম সবুজ বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তার এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইফতার সামগ্রী সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়ায় অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ উপকৃত হয়েছেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, এর আগেও প্রাকৃতিক দুর্যোগ, শীতকালীন সহায়তা এবং বিভিন্ন জাতীয় দিবসে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন মাহাবুব আলম সবুজ। সামাজিক দায়িত্ববোধ থেকে নিয়মিত এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়ভাবে তিনি মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

রমজানকে কেন্দ্র করে সারা দেশে ইফতার সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা ও সামাজিক উদ্যোগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করে এবং নিম্নআয়ের মানুষের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা হলেও লাঘব করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...