Logo Logo

“আমি কিছু করিনি, করলে প্রমাণ দেখান”- এনামুল হক বিজয়


Splash Image

সবশেষ বিপিএলে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহে তার নাম জড়ানোর অভিযোগে তাকে সরিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে তখন বেশ জলঘোলা হয় ক্রিকেটাঙ্গনে। এরপর আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেও মাঠে নামেননি তিনি। চলমান বিসিএলে নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় কোনো ম্যাচে খেলেননি এই ওপেনার।


বিজ্ঞাপন


পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন এনামুল হক বিজয়। সেখানে আবেগঘন কণ্ঠে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বিজয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ পালন করেছি। তাওয়াফের সময় ১০ জন মানুষ এসে আমার সঙ্গে কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন, ঘটনা কী? তারাও একটি সমাধান চান। কিন্তু যারা দায়িত্বে আছেন, তারা কেন বুঝছেন না—আমারও একটা সমাধান প্রয়োজন।’

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই ব্যাটার স্পষ্ট ভাষায় জানান, তিনি টাকার জন্য নয়, সম্মানের জন্য ক্রিকেট খেলেন। ‘আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। কিন্তু এখন আমার সম্মান দরকার। ছোটবেলা থেকে সম্মানের জন্য ক্রিকেট খেলছি, টাকার জন্য না। আমি সেই সম্মান ফেরত চাই,’—যোগ করেন বিজয়।

গত এক বছরের অভিজ্ঞতা তার কাছে অসম্মানজনক বলে মন্তব্য করেন তিনি। বিজয়ের ভাষায়, ‘যে অসম্মান আমাকে দেওয়া হয়েছে, তা একজন মানুষের জন্য যথেষ্ট। এভাবে চলতে থাকলে খেলে আবার সম্মান অর্জনের সুযোগ থাকবে কি না, জানি না।’

অভিযোগ প্রসঙ্গে নিজের নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি কিছু করে থাকলে প্রকাশ্যেই বোঝা যেত। আমি এত আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। যদি কিছু করে থাকি, প্রমাণ দেখান। প্রমাণ দিতে পারলে আমি আর ক্রিকেট খেলব না।’

বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ইস্যু সবসময়ই স্পর্শকাতর। তাই বিষয়টির স্বচ্ছ ও দ্রুত সমাধান চায় ক্রিকেটপ্রেমীরাও। এখন দেখার বিষয়, বিসিবি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে কী অবস্থান নেয় এবং বিজয়ের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...