বিজ্ঞাপন
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের বাসিন্দা শিউলি খাতুন স্বামী আবু সায়েমের সঙ্গে পারিবারিক কলহের জেরে গত সোমবার সন্ধ্যায় স্বামীর বসতঘরে বিষপান করেন।
বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...