বিজ্ঞাপন
বুধবার সকালে উপজেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ছুটে যান গান্দিয়াসুর রঞ্জন গোঁসাই সেবাশ্রমে। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সমাজে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা ভোগ করে, আপনারাও সমান অধিকার পাবেন। হিন্দু সম্প্রদায়কে কেউ হুমকি দিলে কঠোর হস্তে দমন করা হবে।”
এ সময় তিনি সেবাশ্রম মন্দির পর্যন্ত রাস্তা কার্পেটিং করার ঘোষণা দেন। সভায় জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিকেল ৪টায় এমপি ডা. বাবর পৌঁছান হরিচাঁদ-গুরুচাঁদ সাতপাড় সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে। সেখানে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল মালা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি কথা দিয়েছিলাম সাতপাড়ে মডেল মন্দির করে দেব। আপনারা জায়গা নির্ধারণ করে দিন, আমি সেখানে দৃষ্টিনন্দন মডেল মন্দির স্থাপন করব।”
এছাড়া তিনি মন্দিরের সামনের মাঠ বালু ভরাট করে উঁচু করা এবং শ্মশানঘাট পর্যন্ত সড়ক পাকাকরণের আশ্বাস দেন। অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের শ্রী পদ্মনাভ ঠাকুর ও শ্রী সম্পদ ঠাকুর বক্তব্য রাখেন। জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবও বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, কায়েস আহমেদ লিপু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান ও যুবদল নেতা ধলা মিনা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে ডা. কে এম বাবর গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...