Logo Logo

গোপালগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন


Splash Image

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পাটচাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

এ সময় পাটের উৎপাদন বৃদ্ধি, এর বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব এই ফসলের গুরুত্ব তুলে ধরা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...