বিজ্ঞাপন
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে মুকসুদপুর–বড়ইতলা সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে দাঁড়িয়ে নিলু মুন্সির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এতে নিহত নিলু মুন্সির পরিবারসহ কমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে নিলু মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...