Logo Logo

কর্ণফুলীতে বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার মাহফিলের সম্পন্ন


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণফুলী উপজেলা শাখা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ মার্চ) কর্ণফুলী উপজেলার একটি কনভেনশন সেন্টারে আয়োজি ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

উপজেলা জামায়াতের আমীর মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনু মিয়া, খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের ওলামা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম দক্ষিণ জেলা) মাওলানা ফয়জুল আজিম, জাতীয় নাগরিক পার্টির কর্ণফুলী উপজেলা যুগ্ম সমন্বয়ক ইমরান হোসেন তারা, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আমিন মিন্টু, কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি মুহাম্মদ আয়াজ এবং দৈনিক পূর্বকোণের মোরশেদ নয়ন।

এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কর্ণফুলী উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ রিসাদ, মাহবুব আলী, অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, আব্দুর রহমান, শরীফ সুমন, ডা. ইলিয়াসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...