বিজ্ঞাপন
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসন ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে এক প্রান্তিক কৃষক তার বক্তব্যে বলেন, প্রশাসনের সহযোগিতায় তারা সহজেই পাটের উন্নত বীজ, সার এবং কৃষি দপ্তরের পরামর্শ পাচ্ছেন, যা পাট চাষে ইতিবাচক ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান বলেন, সারা বিশ্বে উৎপাদিত পাটের প্রায় ৯০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। তবে এর যথাযথ ব্যবহার না হওয়ায় অন্যান্য দেশ আমাদের পাট সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করছে। তিনি বলেন, দেশে পাটভিত্তিক কলকারখানা বাড়িয়ে মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি জমির উৎপাদনশীলতা বজায় রাখতে পলিথিনসহ পরিবেশবিধ্বংসী সামগ্রীর পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিধান চন্দ্র রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, ইসতিয়াক মাহমুদ, ফারদিন খান প্রিন্স, গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...