Logo Logo

ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল ছাড়ল ভারত!


Splash Image

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে ভারত। আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। তবে শুধু মাঠের প্রস্তুতি নয়, মানসিক দিক থেকেও নিজেদের পক্ষে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে দল। এমনকি কুসংস্কারও গুরুত্ব পাচ্ছে ভারতীয় শিবিরে।


বিজ্ঞাপন


বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে দল যে শহরেই খেলেছে, সেখানে ভারতীয় সাপোর্ট স্টাফদের একজন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেছেন। এর আগে সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের সময়কে অশুভ মনে করে মুম্বাইয়ে নির্ধারিত অনুশীলন সেশনও প্রায় ৪৫ মিনিট পিছিয়ে দিয়েছিল দল।

এবার ফাইনালের আগে আরও এক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট—হোটেল পরিবর্তন। জানা গেছে, আহমেদাবাদে পৌঁছে প্রথমে যে হোটেলে উঠেছিল দল, সেটি ছেড়ে নতুন হোটেলে চলে গেছে তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এর কারণ জানানো হয়নি।

তবে দলীয় সূত্র বলছে, অতীতের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে এবং চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় দল একই হোটেলে ছিল। দুর্ভাগ্যজনকভাবে দুই ম্যাচেই হেরেছিল তারা। সেই স্মৃতি থেকেই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, বড় ম্যাচের আগে অনেক দলই মানসিক স্বস্তির জন্য নানা ধরনের বিশ্বাস বা রীতিকে গুরুত্ব দেয়। ভারতীয় দলের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়।

অন্যদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঘিরেও ভারতীয় ক্রিকেটে নানা কুসংস্কারের কথা শোনা যায়। কেউ কেউ এই মাঠকে ভারতের জন্য ‘অপয়া’ বলেও উল্লেখ করেন। তবে ফাইনালে জয় পেলে সেই বদনাম মুছে দেওয়ার সুযোগ রয়েছে অধিনায়ক সুরিয়া কুমারদের সামনে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সে কুসংস্কার ভেঙে নতুন ইতিহাস লিখতে পারে কি না টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...