Logo Logo

প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ মার্চ) বিকেলে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম হবে, সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জের অনেক মানুষের ভাগ্যের উন্নয়ন হলেও প্রেসক্লাবের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান টিনশেড ঘরের পরিবর্তে সেখানে একটি আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সময় টিভি, দেশ টিভি, আরটিভি, বাংলাভিশনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট এস এম তৌফিক এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...