Logo Logo

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত


Splash Image

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা। বাংলাদেশের ভারতে না খেলা এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে আলোচনা চলছিল। এমনকি বিষয়টি কূটনৈতিক পর্যায়েও আলোচনার জন্ম দেয়। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই সেই উত্তাপ অনেকটাই কমে এসেছে।


বিজ্ঞাপন


গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সিরিজে তিনটি টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছিল বিসিসিআই। তখনই নতুন করে সূচি নির্ধারণ করা হয়—২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে এসে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতীয় দল।

তবে মাঝখানে নতুন করে উত্তেজনা তৈরি হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। সেই ঘটনার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক তলানিতে নেমেছে বলেও মনে করেছিলেন অনেক বিশ্লেষক।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কূটনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনও এতে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।

বিশ্লেষকদের মতে, ভারত–বাংলাদেশ ক্রিকেট লড়াই সব সময়ই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যদি নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হয়, তাহলে তা দুই দেশের ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়ও সূচনা করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...