Logo Logo

আদর্শিক রাজনীতিতে অবিচল খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মানিক ছাত্ররাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে সততার সঙ্গে রাজনীতি করে আসছেন।


বিজ্ঞাপন


রাজনৈতিক জীবনের শুরুতে তিনি খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের সভাপতি হিসেবেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও অবদান রেখে চলেছেন। তিনি খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে ওয়ান-ইলেভেনের সময় তিনি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন।

গত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিলেও তার মধ্যস্থতায় খিদিরপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...