বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৯ মার্চ ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে দেশে আনা বিভিন্ন প্রসাধনী ও খাদ্যপণ্যসহ দুইজনকে আটক করা হয়।
প্রথম অভিযানে পুলিশ একটি মোটরসাইকেলসহ আব্দুল করিম (২৬) নামের এক চোরাকারবারীকে আটক করে। তিনি সিলেট সদর উপজেলার পশ্চিম কাজল শাহ এলাকার রইয়ব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১ হাজার ৩৮০ পিস ক্রীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১৫ (০৩) ২০২৬ দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই রাতে পুলিশের আরেকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ মো. জুয়েল আহমদ (২৮) নামে আরেক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০ কেজি গুয়া মৌরি, ১ হাজার পিস BETNOVATE ক্রীমসহ একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, দুইটি পৃথক মামলায় উদ্ধারকৃত ভারতীয় চোরাই পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১২ লাখ ১৬ হাজার টাকা।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক চোরাচালান মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...