ছবি : উট
বিজ্ঞাপন
আয়োজক সূত্রে জানা গেছে, এই রাজকীয় উটের মাংসের প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২০০ টাকা। সীমিত পরিসরে মোট ৫০০ কেজি মাংস বিক্রি করা হবে। যেহেতু মাংসের পরিমাণ সীমিত এবং চাহিদা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগ্রহী ক্রেতাদের অগ্রিম অর্থ প্রদান করে বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে।
ঈদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করার এই আয়োজনের বিষয়ে আয়োজকরা আরও জানান, আগামী ২৭ রমজান থেকে উটটি সবার দর্শনার্থে কালেক্টর বাজারে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এরপর ২৯ রমজান থেকে আনুষ্ঠানিকভাবে এর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হবে। আগ্রহী ক্রেতাদের দ্রুত বুকিং দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর (০১৭১১-৪৫৬৪৬১ / ০১৭১২-৯৪৫২৩৯) প্রদান করেছেন।
গোপালগঞ্জে এমন অভিনব উদ্যোগ নিয়ে সম্ভাব্য ক্রেতা মো. শাহাবুদ্দিন সুজা বলেন, “গোপালগঞ্জে এই প্রথম উটের মাংস বিক্রির এমন আয়োজনের কথা শুনলাম। বিষয়টি আমাদের জন্য সম্পূর্ণ নতুন ও কৌতূহলের। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিছুটা উটের মাংস সংগ্রহ করার আগ্রহ রয়েছে আমার।” স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গোপালগঞ্জের উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...