Logo Logo

রমজান উপলক্ষে খাদ্য সহায়তার ও ফ্রি চিকিৎসা


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের নকলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার।


বিজ্ঞাপন


কর্মসূচির অংশ হিসেবে গতকাল দিনব্যাপী গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১১৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ, একই সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্পে দন্ত ও ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাইয়্যেদ খালিদ মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, মনোরম ও সুন্দর পরিবেশে হেলথকেয়ার সেন্টারটিতে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত বিনা ভিজিটে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...