বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী শিক্ষকসহ নবনিযুক্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি সংবর্ধিত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বেসরকারি কলেজ শিক্ষকদের যেকোনো প্রাতিষ্ঠানিক প্রয়োজনে শিক্ষা বোর্ড সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। চট্টগ্রাম জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গৌরবময় ইতিহাস ও শিক্ষক সমাজের অধিকার রক্ষায় বাকশিসের ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, অধ্যক্ষ দবির উদ্দিন খান, অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, উপাধ্যক্ষ ছৈয়দ উদ্দিন আহমদ ও অধ্যক্ষ সুরাইয়া বেগমসহ আরও অনেকে। বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক অসীম কুমার শীল ও অধ্যাপক তাসকিয়াতুন নুর তানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিক্ষকরা এই আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...