Logo Logo

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জন আটক


Splash Image

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কৃষাণ হাটা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ নারী-পুরুষকে আটক করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি দল গোয়ালচামটের কৃষাণ হাটা এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু অসাধু ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রশাসন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

অভিযান চলাকালে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জন নারী ও ১২ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পরপরই তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনবসতিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকার সামাজিক পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...