বিজ্ঞাপন
রমজান মাস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলকে ঘিরে চাটখিল পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজক আহসানুল হক মাসুদ বলেন, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।
চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন স্বপন, গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তিনি চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আশ্রাফ আলী ব্যাপারী পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
শিক্ষাজীবনে তিনি চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ‘বিসমিল্লাহ টাইলস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি ভীমপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সুন্দরপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের সভাপতি এবং চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, চাটখিল পৌরসভায় প্রায় ৪১ হাজার মানুষের বসবাস এবং প্রায় ৩১ হাজার ভোটার রয়েছে। আগামী ২০২৬ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বলে তিনি উল্লেখ করেন।
মাসুদ বলেন, “দলমত নির্বিশেষে আমি চাটখিল পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...