Logo Logo

সরাইলে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর সরাইল উপজেলা মডেল মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


বিজ্ঞাপন


রমজান মাস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে বক্তারা সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. নুরুজ্জামান জাভেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক এবং জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সরাইল উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...