বিজ্ঞাপন
স্থানীয় মুসল্লিদের ঈদের নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু, আলোয়াকান্দী ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আফাজ উদ্দীন কিরণ, সাধারণ সম্পাদক জাকির হোসেন (জজ মিয়া), সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এম. কে. রিপন এবং উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি জুয়েল রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদগাহ মাঠে দীর্ঘদিন ধরে কার্পেটের প্রয়োজন ছিল। মুসল্লিদের নামাজ আদায়ে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সমাজের বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় এই কার্পেট সংগ্রহ করে মাঠে প্রদান করা হয়েছে।
আলোয়াকান্দী সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, সমাজের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ঈদগাহ মাঠে কার্পেট বিতরণের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা পাশে থাকব।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠে কার্পেট দেওয়ায় এখন নামাজ আদায় আরও সহজ হবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, উন্নয়ন ও সকলের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...