Logo Logo

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার একটি টিম পূর্ব চালাকচর এলাকার ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুঁঞা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় মোঃ জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত জাকির হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে ওই এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত রাখতে আমরা কাজ করছি। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...