বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার বর্তমান সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি জেলা জামায়াতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় উপজেলা সেক্রেটারি পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫–২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সাবেক ছাত্রনেতা মাওলানা আরিফ রব্বানীকে এ দায়িত্ব দেওয়া হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, আরিফ রব্বানী দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্র আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। সংগঠনের প্রতি তার নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে নেতারা মনে করছেন।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে মাওলানা আরিফ রব্বানী বলেন, “আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...