বিজ্ঞাপন
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতানের নেতৃত্বে শহরের হেলিপ্যাড এবং মার্কাজ মসজিদ সংলগ্ন খালে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। খালের পানিপ্রবাহ সচল রাখতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন করা হয়।
এর আগে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মশাবাহিত রোগের প্রকোপ কমাতে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোনো পাত্র বা স্থানে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে পৌর নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...