বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা মধ্যেপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (১৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজেদুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজেদুল নিহত হন।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...