বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মানিক খালাসি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের সেকেন খালাসির ছেলে।
র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প (সিপিসি-৩) এবং র্যাব-১-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের লতিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে ভিকটিম জুয়েলের বাকবিতণ্ডা হয়। এর জেরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুয়েলের বাড়িতে হামলা চালায়। হামলায় বাধা দিতে গেলে জুয়েল ও তার ভাই সোহেল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৫৯) দায়ের করেন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মানিক খালাসি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...