Logo Logo

বাকেরগঞ্জে বৃষ্টির কারণে ঈদগাহ মাঠের পরিবর্তে বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হল ঈদের নামায।


Splash Image

বাকেরগঞ্জে বৃষ্টি ভেজা ভোরে উৎসবমুখর পরিবেশে আনন্দ উদ্দীপনা নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করলো মুসল্লীরা।


বিজ্ঞাপন


সাধারনত ঈদের নামাজের জামাত মাঠে আদায় করা হয়ে থাকে, কিন্তু বৃষ্টির কারণে উপজেলার অনেক ঈদগাহ মাঠেই নামাজ আদায় করতে সমস্যায় পড়েন মুসুল্লিরা। ফলে মসজিদ গুলোতে মুসুল্লিদের চাপ বেড়ে যায়।

৮.৩০ মিনিটে উপজেলার পৌরসভার সাহেবগঞ্জ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ হওয়ার পূর্ব প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে মসজিদেই নামাজ আদায় করেন মুসুল্লিরা।

উক্ত ঈদের নামাযের জামাতে সবার সাথে নামাজ আদায় করেন সংসদ সদস্য আবুল হোসেন খান, এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ও পুলিশ বাহিনীর সদস্যরা।

এক সপ্তাহ আগ থেকেই ঈদের নামায আদায়ের জন্য সাজানো কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি বৃষ্টির কারনে নামাজ আদায় করার অযোগ্য হয়ে পড়ে।

ঈদের নামায শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান উপস্থিত মুসুল্লিদের সাাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য সার্বিক আর্থিক সহায়তার আশ্বাস দেন।

নামাজ শেষে দেশ , জাতিও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...