বিজ্ঞাপন
নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, ঈদের নামাজ শেষে আলফাডাঙ্গার শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরাঘুরির একপর্যায়ে তারা বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় পৌঁছালে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় বিভিন্ন ইটভাটার ট্রলিতে করে মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে ছিল। টানা দুই দিনের বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় বলেন, হাসপাতালে আনার আগেই জিহাদ শেখের মৃত্যু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...