বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সুসজ্জিত মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম. বাবর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের দায়িত্ব প্রদান করায় এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রম ও জনসেবা আরও গতিশীল হবে।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেনিন।
এছাড়া অনুষ্ঠানে কাশিয়ানি, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ও শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। সকল প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে জেলার জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...