বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ঈদের এই ছুটির সময়ে মা, শিশু ও কিশোর-কিশোরীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এই সময়ে কেন্দ্রগুলোতে মোট ১১টি নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া ১৭৯ জন সাধারণ রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক (সিসি) ডা. শুভ্র দেব হীরার সরাসরি নেতৃত্বে এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ঈদের ছুটিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। চিকিৎসকদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ছুটির সময়েও এমন নিরবচ্ছিন্ন সেবা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে মা ও শিশুদের জন্য এই সেবা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...