বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু।
পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তেঁতুলিয়া মডেল থানা, উপজেলা বিএনপি, তেঁতুলিয়া প্রেসক্লাব, ফায়ার স্টেশন, বণিক সমিতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ৮টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জোবায়ের আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন এবং বীর মুক্তিযোদ্ধা নায়েব আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হক, আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, পল্লী উন্নয়ন অফিসার আরমান ওয়াহিদ আনসারী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...