বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন হাজেরা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি গত ২৪ মার্চ ডিপো থেকে ৬ হাজার লিটার ডিজেল সংগ্রহ করেছিল। পূর্বের মজুদসহ তাদের কাছে মোট ১০ হাজার ৫০০ লিটার ডিজেল থাকার কথা ছিল। কিন্তু অভিযানের সময় দেখা যায়, এর মধ্যে ৮ হাজার ২৪৪ লিটার ডিজেল অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি বিক্রির সপক্ষে প্রতিষ্ঠানটি মাত্র ৫টি বিক্রয় রশিদ দেখাতে সক্ষম হয়। বাকি ডিজেল বিক্রির কোনো বৈধ নথিপত্র বা যৌক্তিক প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি।
জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ হাতেনাতে প্রমাণিত হলেও আদালত প্রতিষ্ঠানটিকে মাত্র ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
এদিকে, বর্তমান জ্বালানি সংকটের সময়ে এমন ভয়াবহ অনিয়মের ঘটনায় সাধারণ যানবাহন চালক ও সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের দাবি, প্রমাণিত অপরাধের তুলনায় জরিমানার এই পরিমাণ অত্যন্ত নগণ্য। অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনা না হলে ভবিষ্যতে অন্যান্য ফিলিং স্টেশনগুলোও এ ধরনের অপরাধে উৎসাহিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...